জামায়াতে ইসলামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক আন্দোলন নিয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে বুধবার (৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, চলমান শ্রমিক আন্দোলন বিষয়ে আলোচনা করা হবে।
এছাড়া, সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে রিপোর্টার ও ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

























