০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে

  • আপলোড সময় : ১২:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১০ নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বখ্যাত 'ইউরোভিশন সং কন্টেস্ট' এশিয়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এই প্রতিযোগিতার জন্য দেশের প্রতিনিধিকে খুঁজে বের করতে…

বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বখ্যাত 'ইউরোভিশন সং কন্টেস্ট' এশিয়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে। এই প্রতিযোগিতার জন্য দেশের প্রতিনিধিকে খুঁজে বের করতে 'বঙ্গ' (Bongo) আয়োজন করেছে বিশেষ প্রতিযোগিতা 'ভয়েস অব বাংলাদেশ – সং ফর ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া'।

এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব 'ন্যাশনাল ফাইনাল' অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর। বিজয়ী শিল্পী প্রথম 'ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল'-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা ৭০ বছরের ইতিহাসে মৌলিক গান ও সুরের মাধ্যমে বিশ্বকে একত্রিত করেছে। এবার এশিয়ার শিল্পীদের জন্য এই মঞ্চে লড়াইয়ের সুযোগ তৈরি হয়েছে, যা বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার একটি বিশেষ সুযোগ।

প্রতিযোগিতাটি এনটিভি (NTV) দ্বারা সম্প্রচারিত হবে এবং এতে অংশগ্রহণের জন্য একক শিল্পী, ডুয়েট বা ব্যান্ড হিসেবে আবেদন করা যাবে। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এই প্রতিযোগিতার উপস্থাপনা করবেন।

বিজয়ী নির্বাচনে দর্শকদের ভোটের পাশাপাশি বিচারক প্যানেলে থাকবেন দেশের গুণী সংগীত ব্যক্তিত্বরা। 'বঙ্গ'র হেড অফ কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, 'এশিয়ায় ইউরোভিশনের পদার্পণ বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিভা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার এক অসামান্য সুযোগ।'

আগ্রহী পারফর্মারদের একটি হাই কোয়ালিটির অডিও বা ভিডিও পারফর্ম্যান্সের সাথে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। অনলাইন আবেদন লিংক: apply.bongobd.com

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

বাংলাদেশ ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে

আপলোড সময় : ১২:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬