১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

  • আপলোড সময় : ০৩:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ নিউজটি পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে — শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র ‘গজনী অবকাশের’ একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে গজনী পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরির একপর্যায়ে তারা পাহাড়ের একটি টিলায় ওঠেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। পরে তাদের মারধর করা হয় এবং শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, “আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৭৩ শিক্ষার্থী নিয়ে শুক্রবার সকালে অবকাশকেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে যাই। এ সময় আমাদের আট সদস্যের একটি গ্রুপ অবকাশ কেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজন দুর্বৃত্ত আমাদের আটকে বেঁধে ফেলে। পরে আমাদের কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়।”

শিক্ষার্থীরা জানান, ছিনতাইয়ের পর তারা অবকাশ কেন্দ্রে ফিরে এসে স্থানীয়দের সহায়তায় তাদের অন্য গ্রুপের সঙ্গে একত্রিত হন। এ ঘটনার পর তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অবকাশ পর্যটনকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, “আমরা ওই পিকনিক পার্টির সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলে যাওয়ার জন্য মানা করেছিলাম। তারপরও ছিনতাইয়ের কবলে পড়ার পর আমি পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।”

ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ জানান, “ছিনতাইয়ের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পাহাড়ের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। কিন্তু অপরাধীরা দুর্গম পাহাড়ে চলে গেছে। তবে অবকাশ কেন্দ্রে আমাদের ফোর্স রয়েছে। ছিনতাইয়ের শিকার পর্যটকরা এজাহার দাখিল করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, “বিষয়টি আমি জানার পর খোঁজ নিয়ে জানতে পারি, ঘটনাটি ঘটেছে অবকাশের বাইরে পাহাড়ে। সেখানে তাদের যাওয়ার জন্য স্থানীয়রা মানা করার পরও তারা গিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও এবং ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। শিক্ষার্থীরা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

আপলোড সময় : ০৩:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬