১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দাবিতে ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ১১:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 6

৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে বদলির আদেশ জারি, নবম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা কার্যকরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত নোটিশ প্রত্যাহার এবং তার হয়রানি বন্ধের দাবিও জানানো হবে একই কর্মসূচিতে। জোটের যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মো. আবুল বাশার রবিবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর আগে, গত শনিবার দেশের শতাধিক উপজেলা ও জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেন শিক্ষক-কর্মচারীরা।

জোটের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা এসব দাবি জানিয়ে আসছেন। এদিকে, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত নোটিশ প্রত্যাহারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গত ২৯ অক্টোবর তিন সদস্যের কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অভিযোগের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে প্রশ্ন তোলা, জাল সনদ ব্যবহার, অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের শঙ্কা, মধ্যপ্রাচ্যে উদ্বেগ বৃদ্ধি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দাবিতে ৪ নভেম্বর অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ১১:২১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬