১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নতুন বাস ব্যবস্থাপনা: ৮৬১টি বাসের কার্যক্রম শুরু

  • আপলোড সময় : ০৯:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 5

রাজধানী ঢাকা শহরের গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে ১ নভেম্বর রবিবার থেকে সাতটি কোম্পানির অধীনে ৮৬১টি বাস পরিচালনার কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের আওতায় নতুন সাতটি রুটে বাস চলাচল শুরু হয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, 'বাস রুট রেশনালাইজেশন' কার্যক্রমের অংশ হিসেবে এই নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন রুটগুলোর মধ্যে গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, টঙ্গী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া, ঘাটারচর থেকে ডেমরা, কাঁচপুর ও ধউর এবং নির্ধারিত সার্কুলার রুট অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন ব্যবস্থায় বাসগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। প্রতিটি বাসে স্টপেজের তালিকা সংযুক্ত থাকবে এবং চালক ও কর্মীদের পরিচ্ছন্ন পোশাক পরা এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করা বাধ্যতামূলক। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী উঠানো-নামানো নিষিদ্ধ।

ডিটিসিএ জানিয়েছে, রাজধানীর বাস নেটওয়ার্ককে ধাপে ধাপে আধুনিক ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা হবে। খুব শিগগিরই এই বাসগুলোতে নির্ধারিত বাসস্টপ, ইলেকট্রনিক টিকিটিং ও জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে।

নতুন উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য নিয়মিত তদারকি ও নীতিমালা প্রণয়ন জরুরি। মালিক ও শ্রমিক উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নগরবাসীর যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কাজ করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

ঢাকায় নতুন বাস ব্যবস্থাপনা: ৮৬১টি বাসের কার্যক্রম শুরু

আপলোড সময় : ০৯:০০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬