০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা

  • আপলোড সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 3

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কালবেলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ওসি মোজাম্মেল হক আরও জানান, পেট্রোলবোমাগুলো ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এই নিক্ষেপ করেছে, তা শনাক্তে তদন্ত চলছে। এ জন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

চট্টগ্রামে এলজিইডি ও ভূমি অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা

আপলোড সময় : ০৮:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬