সাধারণ মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশে ওএমএস পয়েন্টগুলো বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএস কার্যক্রমের আওতায় ট্রাকসেলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। মানিকগঞ্জের অভাবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষ যাতে আরও বেশি করে চাল ও আটা সংগ্রহ করতে পারেন, সেজন্য নতুন করে ৫টি ওএমএস পয়েন্ট বাড়ানো হয়েছে।
রমজান মাস উপলক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে তারা কিছু পরিকল্পনার মধ্যে আছেন এবং পরবর্তী সময়ে সেগুলো জানানো হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



















