০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের সাক্ষাৎ

  • আপলোড সময় : ০৫:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 6

বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। গত ৩১ অক্টোবর বাহরাইনের রাজধানী মানামায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে রোববার (০১ নভেম্বর) রাতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

২২তম মানামা ডায়ালগ ফোরাম-২০২৬-এ অংশ নিতে গত ২৯ অক্টোবর বাহরাইন সফরে যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের এ সফর ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বাহরাইনের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের সাক্ষাৎ

আপলোড সময় : ০৫:০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬