০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্যের ঘটনায় আবু বকর সিদ্দিকের স্বীকারোক্তি

  • আপলোড সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 4

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সময় ‘স্নাইপার’ দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের অভিযোগে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) আবু বকরকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক ইয়াছিন পাইক। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁর জবানবন্দি রেকর্ড করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর গভীর রাতে রাজশাহীর পবা থানার কচুয়াতৈল এলাকার নিজ বাসা থেকে আবু বকরকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ২৩ অক্টোবর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং ২৫ অক্টোবর আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে রুয়েটের বাসে করে নগরীতে প্রবেশ করেন। ওই সময় সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত বাসের ছবি দিয়ে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যে আবু বকর সিদ্দিক ‘স্নাইপারের অভাব’ নিয়ে একটি মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের শঙ্কা, মধ্যপ্রাচ্যে উদ্বেগ বৃদ্ধি

প্রধানমন্ত্রীর সফরে ‘স্নাইপার’ মন্তব্যের ঘটনায় আবু বকর সিদ্দিকের স্বীকারোক্তি

আপলোড সময় : ০১:৫১:২১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬