১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম সাহারায় উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

  • আপলোড সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 6

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পশ্চিম সাহারায় সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি এই উদ্বেগ জানান যখন অঞ্চলটিতে জাতিসংঘের ৩৫ বছর ধরে চলা শান্তিরক্ষা মিশনের কার্যক্রম বন্ধ হয়েছে।

মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, পশ্চিম সাহারার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে মহাসচিব উদ্বিগ্ন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

গুতেরেস উত্তেজনা বাড়াতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধও করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, এই পদক্ষেপগুলো আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত ৩১ অক্টোবরের পর মিশনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে পশ্চিম সাহারায় গণভোট আয়োজনের লক্ষ্যে গঠিত জাতিসংঘ মিশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধ করেছে।

এখন জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের অধীনে একটি সীমিত দল মিশনের সমাপ্তি ও সম্পদ প্রত্যাহারের কাজ শুরু করেছে। এই পর্যায়ে সেনা ও সদস্য পাঠানো দেশগুলোর সরঞ্জাম নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি থেকে পদত্যাগ করলেন ৩ নেত্রী, জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতবিরোধ

পশ্চিম সাহারায় উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

আপলোড সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬