১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 1

কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেস্টফুড নামের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন উসকানিমূলক পোস্ট প্রচার এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল।

ইমনকে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে বাইরে ছিলেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ভূইয়া জানান, আওয়ামী লীগের বিভিন্ন মিছিলের সঙ্গে সম্পৃক্ততা এবং ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি থেকে পদত্যাগ করলেন ৩ নেত্রী, জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতবিরোধ

কুমিল্লায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার

আপলোড সময় : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬