০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির এ আর হাফিজ উল্লাহ

  • আপলোড সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 3

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে এ আর হাফিজ উল্লাহ নির্বাচিত হয়েছেন। তিনি ২৩ বছর পর দলের নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গতকাল বুধবার (৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী। এ আর হাফিজ উল্লাহ আগামী দুই বছর এই পদে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

এ আর হাফিজ উল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে আলোচনায় আসেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি গণসংযোগের সময় তিনি ভোটারদের উদ্দেশে বক্তব্য দেন, যা নিয়ে সমালোচনা হয়। তিনি বলেন, ‘যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দিবে, তারা গুনাহগার হবে।’

নতুন দায়িত্ব গ্রহণের পর এ আর হাফিজ উল্লাহ বলেন, ‘নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করব এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করব।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

লক্ষ্মীপুর জেলা জামায়াতের নতুন আমির এ আর হাফিজ উল্লাহ

আপলোড সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬