১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে ব্লেড পাওয়ার ঘটনা

  • আপলোড সময় : ০২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 1

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা পাউরুটির ভেতরে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১১৬ নম্বর প্রধানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর পাউরুটিতে ব্লেডটি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশু শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার স্কুল ফিডিংয়ের পাউরুটি নিয়ে বাড়ি যায়। পরে পাউরুটি খেতে গিয়ে সেটির ভেতরে ব্লেড দেখতে পায়। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা পাউরুটিসহ বিদ্যালয়ে আসেন এবং সহকারী শিক্ষক বরুণ রায় পাউরুটিটি নিয়ে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যান।

সহকারী শিক্ষক বরুণ রায় বলেন, মিম আক্তারের অভিভাবক পাউরুটি নিয়ে বিদ্যালয়ে এসে ব্লেড পাওয়ার অভিযোগ করেন। শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে পাউরুটিটি অফিসে নিয়ে যেতে বলা হয়। তবে অন্য শিক্ষার্থীদের প্যাকেটে কোনো ব্লেড পাওয়া যায়নি।

পাউরুটির ভেতরে ব্লেড পাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেন। শিশুদের খাবারে এমন অনিরাপদ বস্তু পাওয়ার ঘটনায় স্কুল ফিডিংয়ের খাবারের মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, খবর পাওয়ার পর পাউরুটিটি সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা।

Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি থেকে পদত্যাগ করলেন ৩ নেত্রী, জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতবিরোধ

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে ব্লেড পাওয়ার ঘটনা

আপলোড সময় : ০২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬