১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, দগ্ধ কর্মচারী হাসপাতালে

  • আপলোড সময় : ০৬:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 2

রাজধানীর পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন এবং তার শরীরে আগুন ধরে যায়।

আহত কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন। বিস্ফোরণের পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাত ব্যক্তিরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং কিছুক্ষণ পর সেখানে দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত কর্মচারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি থেকে পদত্যাগ করলেন ৩ নেত্রী, জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতবিরোধ

মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, দগ্ধ কর্মচারী হাসপাতালে

আপলোড সময় : ০৬:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬