০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত হলেন ইসমাইল জবিউল্লাহ

  • আপলোড সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 1

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত প্রথম প্ল্যানারি সেশনে তিনি এই পদে নির্বাচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ইসমাইল জবিউল্লাহ বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

তিনি সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ উল্লেখ করে বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক আস্থা পুনঃপ্রতিষ্ঠা অপরিহার্য। তিনি গণতন্ত্রকে জনগণের সঙ্গে রাষ্ট্রক্ষমতার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের একটি সামাজিক চুক্তি হিসেবে বর্ণনা করেন।

ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জনগণের সেবা করার দায়িত্বের কথা উল্লেখ করেন। তিনি ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক নীতি ও আদর্শের সমান প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি আন্তঃমহাদেশীয় রাজনৈতিক সংলাপের গুরুত্বও তুলে ধরেন এবং জানান, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব এশিয়ায় পড়তে পারে। তিনি অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজকল্যাণমন্ত্রীর গাড়িবহর আটকে সড়ক সংস্কারের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত হলেন ইসমাইল জবিউল্লাহ

আপলোড সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬