০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে দুই শিক্ষার্থীর হাতে লেখা কোরআন ও ছবি উপহার

  • আপলোড সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 1

খুলনার দুই শিশু শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন শরিফ এবং আঁকা ছবি উপহার দিয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তারা এই উপহার তুলে দেন।

অনুষ্ঠান চলাকালে শিশু শিক্ষার্থী অরিন সাফাত খান প্রধানমন্ত্রীর হাতে সম্পূর্ণ নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরিফটি তুলে দেন। প্রধানমন্ত্রী সেটি অত্যন্ত স্নেহ ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন এবং শিশুটিকে দোয়া ও আশীর্বাদ জানান।

অরিন সাফাত বলেন, "আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রীর সাথে দেখা করে নিজ হাতে লেখা কোরআন শরিফ দিতে পেরে আমার খুবই ভালো লাগছে।" তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তার লেখা পৃষ্ঠাগুলো দেখেছেন এবং প্রশংসা করেছেন।

একই অনুষ্ঠানে আরেক শিক্ষার্থী নায়লা তাসলিম জামান তার আঁকা একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেন। প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে পাওয়া এসব উপহার আনন্দচিত্তে গ্রহণ করেন এবং তাদের পড়াশোনা ও সৃজনশীল চর্চা চালিয়ে যাওয়ার উৎসাহ দেন।

শিশুদের এই ব্যতিক্রমী ও সৃজনশীল উপহার অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজকল্যাণমন্ত্রীর গাড়িবহর আটকে সড়ক সংস্কারের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে দুই শিক্ষার্থীর হাতে লেখা কোরআন ও ছবি উপহার

আপলোড সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬