০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় বৈঠক ৯ নভেম্বর

  • আপলোড সময় : ১২:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 3

দেশের তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভার মাধ্যমে আরও এক ধাপ এগোচ্ছে। নিম্নতম মজুরি বোর্ডের এই সভা রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা পৃথকভাবে তাদের প্রস্তাবিত মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবেন। এছাড়া, পোশাকশিল্পে নিয়োজিত সব গ্রেডের শ্রমিক ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি হার নিয়ে আলোচনা হবে।

বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশ অনুযায়ী, সভাটি সকাল ১১টায় শুরু হবে এবং এতে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সভাপতিত্ব করবেন। সভায় নতুন মজুরি কাঠামোর সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।

এদিকে, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, চলমান আন্দোলন-বিক্ষোভ অব্যাহত থাকলে শ্রমিক, শিল্পপ্রতিষ্ঠান এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, নবগঠিত নিম্নতম মজুরি বোর্ড ইতোমধ্যে প্রথম সভা করেছে এবং মজুরি পুনর্বিবেচনার কাজ শেষ করার জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় বৈঠক ৯ নভেম্বর

আপলোড সময় : ১২:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬