০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

  • আপলোড সময় : ০৭:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 4

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘরের ১নং গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা অটোরিকশা যোগে জুলাই স্মৃতি জাদুঘরের ১নং গেটের সামনে পাকা রাস্তার উপর ১টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, শেরে বাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

আপলোড সময় : ০৭:০১:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬