জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৯ দিনের ব্যবধানে দুই দফা সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনটি সোমবার রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের নিচে, রূপায়ন ট্রেড সেন্টারের সামনে অনুষ্ঠিত হবে।
এনসিপি জানিয়েছে, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।























