০৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবেশী দেশের মদতে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগ রিজভীর

  • আপলোড সময় : ১২:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 3

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, প্রতিবেশী দেশের মদতে আন্দোলনের নামে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা, অগ্নিসংযোগ ও সহিংসতা সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী দাবি করেন, গার্মেন্টসশিল্পে আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করা হচ্ছে এবং পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, 'শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকার কথা বলছে। প্রকৃত শ্রমিকেরা এখন আন্দোলনে নেই। তাহলে এখন কারা আন্দোলন করছে?' রিজভী আরও বলেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ১১ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

রিজভী অভিযোগ করেন, 'এই মদ আসছে পার্শ্ববর্তী দেশ থেকে। উসকানি আসছে পার্শ্ববর্তী দেশ থেকে। তারা এই দেশকে শান্ত করতে চায় না।' তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে।

সমাবেশে রিজভী ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই দিন মানুষের কথা বলার স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার চেতনার প্রতীক। তিনি বলেন, 'মানুষ কথা বলতে পারবে, নিজের মত প্রকাশ করতে পারবে এবং রাজনৈতিক ভিন্নমতের কারণে কেউ গুম বা খুনের শিকার হবে না।'

সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

প্রতিবেশী দেশের মদতে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগ রিজভীর

আপলোড সময় : ১২:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬