১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নির্বাচনের পর চার দেশের জন্য হরমুজ প্রণালি খুলল ইরান

  • আপলোড সময় : ০৫:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 4

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ইরান হরমুজ প্রণালি দিয়ে চার দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। ভারত, চীন, ইরাক ও কাতারের জাহাজ এখন থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করতে পারবে।

বুধবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির ভাইস চেয়ারম্যান আমির হায়াত-মোগাদ্দাম এ তথ্য জানান। তবে, জাহাজ চলাচলের ক্ষেত্রে দেশভেদে আলাদা শর্ত রয়েছে। ভারত ও চীনের জাহাজকে নির্ধারিত ট্রানজিট ফি দিতে হবে, কিন্তু কাতারের জাহাজের জন্য এই ফি মওকুফ করা হয়েছে।

ইরাকের পণ্য ও তেলবাহী জাহাজের জন্যও প্রণালিটি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তবে ট্রানজিট ফি নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এদিকে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের ফলাফল ইরান-যুক্তরাষ্ট্র বিরোধের অবসান ঘটাবে, এমনটি ভাবার কারণ নেই।

ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি করেছেন যে, যদি যুক্তরাষ্ট্র আবার ইরানের ওপর হামলা চালায়, তাহলে যুদ্ধের পরিধি আরও বাড়বে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

মার্কিন নির্বাচনের পর চার দেশের জন্য হরমুজ প্রণালি খুলল ইরান

আপলোড সময় : ০৫:২৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬