০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 5

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর, পুলিশের শটগান ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সাতকানিয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত এবং কয়েকজন আহত হন।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক একটি বাসে আগুন দেয় এবং মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে সাত পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় সাতকানিয়া থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়। পরে ১ নভেম্বর রাত পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া শটগান উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুলিশের ওপর হামলার ঘটনা বৃদ্ধি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজন গ্রেপ্তার

আপলোড সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬