আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েও পুনরায় জাতীয় দলে ফিরেছেন অনেক বিশ্বখ্যাত ফুটবলার। ব্যক্তিগত হতাশা, দেশের প্রয়োজনে কিংবা বড় টুর্নামেন্টে খেলার স্বপ্নে তারা আবারও জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন।
তাদের মধ্যে আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের জিনেদিন জিদান, জার্মানির টনি ক্রুস এবং ইতালির জিয়ানলুইজি বুফন উল্লেখযোগ্য। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন, তবে দুই মাস পর তিনি জাতীয় দলে ফিরে আসেন।
জিনেদিন জিদান ২০০৪ সালের ইউরোর পর অবসর নেন, কিন্তু ২০০৫ সালে আবারও জাতীয় দলে ফিরেন। তার প্রত্যাবর্তনে ফ্রান্স ২০০৬ বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। জার্মান মিডফিল্ডার টনি ক্রুস ২০২১ সালে ইউরোর পর অবসরের ঘোষণা দেন, তবে ২০২৪ সালে আবারও জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন।
ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন ২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেন, কিন্তু ২০১৮ সালে আবারও জাতীয় দলে ফেরেন। অন্যদিকে, সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ ২০১৬ সালে অবসর নেন, কিন্তু ২০২১ সালে ৩৯ বছর বয়সে জাতীয় দলে ফিরে আসেন।
বর্তমানে, ক্রিশ্চিয়ানো রোনালদোও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে তিনি এই সিদ্ধান্তে অটল থাকবেন কিনা, সেটি এখন দেখার বিষয়।

























