১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে এমবাপ্পের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ, ক্ষোভের জেরে ব্র্যান্ড সম্পর্ক ছিন্ন

  • আপলোড সময় : ০৪:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • 4

চীনে টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচার করা হয়নি রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের ম্যাচ। আধুনিক চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সে তুংকে অসম্মান করার অভিযোগে এমবাপ্পের বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভ এখনও প্রশমিত হয়নি।

রোববার রিয়াল মাদ্রিদ ও রেসিং সান্তান্দারের মধ্যকার ম্যাচটি চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির (CCTV) সম্প্রচার সূচিতে ছিল না। একইভাবে চায়না মোবাইলের স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিগু ভিডিওতেও (Migu Video) ম্যাচটি দেখা যায়নি। তবে লা লিগার অন্য ম্যাচগুলো মিগুতে সম্প্রচার করা হয়েছে।

গত সপ্তাহে এমবাপ্পের কিছু মন্তব্যকে কেন্দ্র করে এই সম্প্রচার বন্ধের ঘটনা ঘটে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্যগুলোকে মাও সে তুংয়ের প্রতি অসম্মানজনক হিসেবে ব্যাখ্যা করেন। এ নিয়ে বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও ছড়িয়ে পড়ে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন এমবাপ্পের ম্যাচ ও বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করে দেয়। বড় বড় ভোক্তাপণ্য উৎপাদনকারী ব্র্যান্ডগুলোও এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গত সপ্তাহে এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগা—তিন পক্ষই ক্ষমা চেয়েছে।

চীনে এমবাপ্পের বাণিজ্যিক গ্রহণযোগ্যতার ওপর এই ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব কী হবে, তা এখনও স্পষ্ট নয়। বৈশ্বিক ব্র্যান্ডগুলোর মধ্যে অন হোল্ডিংস (On Holdings) এবং এলভিএমএইচের (LVMH) ডিওরও (Dior) এমবাপ্পের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। তারা তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এমবাপ্পেকে নিয়ে চীন-সম্পর্কিত কনটেন্ট সরিয়ে নিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

চীনে এমবাপ্পের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ, ক্ষোভের জেরে ব্র্যান্ড সম্পর্ক ছিন্ন

আপলোড সময় : ০৪:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬