১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ স্থান অধিকার করল বাংলাদেশ, গোল হজম ২৯টি

  • আপলোড সময় : ১২:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 1

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ছয় দলের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ২৯টি গোল হজম করেছে। আজ (বুধবার) ভারতের জলন্ধরে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনের বিরুদ্ধে ৩-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এর আগে সোমবার চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা।

এশিয়ার শীর্ষ ছয়টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ এশিয়ান গেমসে সপ্তম স্থান অধিকার করলেও পাকিস্তানের জায়গায় এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়, কারণ পাকিস্তান ভারতে খেলতে রাজি হয়নি।

বাংলাদেশের খেলোয়াড়রা গত পরশু চীনের বিপক্ষে দারুণ লড়াই করলেও আজ প্রথম কোয়ার্টারে ৩ গোল হজম করে। পরবর্তীতে তারা আর ম্যাচে ফিরতে পারেনি। এক গোল পরিশোধ করলেও সেটি সান্ত্বনা হিসেবে রইল।

বাংলাদেশ টুর্নামেন্টের শুরুতে ভারতের বিপক্ষে ১৩ গোলের হার দিয়ে শুরু করে। পরবর্তী ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ১-০ গোলে, মালয়েশিয়ার কাছে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজিত হয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের একমাত্র প্রাপ্তি।

হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনালে খেলে। পঞ্চম স্থানের জন্য খেলেছে শেষ দুই দল, যেখানে বাংলাদেশ আজ চীনের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে পারেনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফর, অফিসার্স ফোরামের শুভেচ্ছা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ স্থান অধিকার করল বাংলাদেশ, গোল হজম ২৯টি

আপলোড সময় : ১২:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬