১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফর, অফিসার্স ফোরামের শুভেচ্ছা

  • আপলোড সময় : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • 3

প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাট সফরে যাচ্ছেন, যা জেলাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। জেলা বিসিএস অফিসার্স ফোরাম মনে করছে, এই সফর বাগেরহাটের অর্থনৈতিক অগ্রগতির নতুন সম্ভাবনা তৈরি করবে।

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং সংগঠনের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু প্রধানমন্ত্রীর সফরের আগে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঐতিহ্যগতভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করতেন এবং বাগেরহাটের হযরত খানজাহান আলীর (র.) মাজারও জিয়ারত করতেন।

ড. ফরিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তার খুলনা সফরের সময় হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, মোংলা বন্দরের উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগিয়ে বাগেরহাটে ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

এছাড়া, প্রধানমন্ত্রীর সফরের সমন্বয়কের দায়িত্ব পালনকারী জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে শুভেচ্ছা জানান ড. ফরিদুল ইসলাম বাবলু। তিনি শেখ জাকির হোসেনের প্রচেষ্টার প্রশংসা করেন এবং সফরের সফলতা কামনা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট সফর, অফিসার্স ফোরামের শুভেচ্ছা

আপলোড সময় : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬