১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন

  • আপলোড সময় : ১২:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 340

আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও বড় পতনে রয়েছে, যা গত জুন মাসে শেষ হওয়া প্রান্তিকে ১৩ বছরের মধ্যে সবচেয়ে খারাপ সময় হিসেবে চিহ্নিত হয়েছে। বুধবার (১ জুলাই) নতুন বছরের দ্বিতীয়ার্ধের শুরুতে সোনার ফিউচার মূল্য ১ দশমিক ২৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৯ মার্কিন ডলারে নেমে এসেছে।

স্পট গোল্ড বা তাৎক্ষণিক সরবরাহ মূল্যও কমেছে, বুধবার সকালে এটি ০ দশমিক ৮২ শতাংশ হ্রাস পেয়ে ৩ হাজার ৯৭৪ ডলার ৫১ সেন্টে বিক্রি হচ্ছে। সোনার পাশাপাশি রুপার দামেও বড় পতন ঘটেছে, যেখানে রুপার ফিউচার মূল্য ৩ দশমিক ৩৪ শতাংশ কমে ৫৭ ডলার ৪৯ সেন্টে নেমেছে।

চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৮৬ ডলার ২০ সেন্টে পৌঁছেছিল। এরপর থেকে বাজারে মন্দা ভাব দেখা দেয়, কারণ বিনিয়োগকারীরা সুদের হার বৃদ্ধির আভাস পেয়ে সোনা থেকে অন্য খাতে ঝুঁকতে শুরু করেন।

গত ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে সোনার দাম প্রায় ১৬ শতাংশ কমেছে, যা ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক পতন। তবে, আমুন্ডি ইনভেস্টমেন্ট ইনস্টিটিউটের মতে, সংকটের সময়ে সোনা বিনিয়োগের জন্য একটি নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত হয় এবং বছরের দ্বিতীয় ভাগে সোনার চাহিদা বাড়তে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন

আপলোড সময় : ১২:০০:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬