০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ০৭:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 29

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন শিক্ষকের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে সক্রিয় করার লক্ষ্যে ‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায়’ জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইকরামুল হক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখতে কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তদন্ত কমিটি অভিযোগের বিষয়ে পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। এর আগে দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড বা সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে এ ধরনের কমিটি গঠন করা হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ৫৮ শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুনির্দিষ্ট তথ্য বা তাদের কথিত ‘রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার’ ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযানে সেনাসদস্য নিহত, আটক ৫ মানবপাচারকারী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আপলোড সময় : ০৭:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬