০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা, দুই ফিলিস্তিনি নিহত

  • আপলোড সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 17

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের একটি ট্যাংকে বিস্ফোরক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজার কথিত ‘হলুদ লাইনের’ কাছে গিবাতি ব্রিগেডের ট্যাংকে এ হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

একইদিনে ইসরায়েলি বাহিনী গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। দখলদাররা দাবি করেছে, হলুদ লাইনের কাছে অবস্থানরত তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিল দুই ফিলিস্তিনি। এ সময় তাদের হুমকি হিসেবে ধরে গুলি করা হয়, যার ফলে ওই দুইজন নিহত হন।

দখলদাররা কোনো তথ্য প্রমাণ ছাড়া নিজেদের হুমকি হিসেবে অভিহিত করে গাজায় ফিলিস্তিনিদের হত্যা করে থাকে। বর্তমানে গাজায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে তাদের যুদ্ধবিরতি চলছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দুটি ঘটনাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে এবং বলেছে, এগুলোর জবাবে গাজায় হামলার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা, দুই ফিলিস্তিনি নিহত

আপলোড সময় : ০৭:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬