০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের সমস্যা শুনতে ববি হাজ্জাজের টাউন হল সভা ২৯ আগস্ট

  • আপলোড সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 3

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ আগামী ২৯ আগস্ট ঢাকার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ‘সমস্যা বলুন, জবাব নিন’ শীর্ষক টাউন হল সভায় নাগরিকদের মুখোমুখি হচ্ছেন।

এ সভার মাধ্যমে জনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা সরাসরি শুনে জবাব দেওয়ার সুযোগ তৈরি হবে। ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় জনগণের কাছে যাওয়া নয়, বরং নিয়মিত জবাবদিহি করা এবং তাদের সমস্যা সমাধানে পাশে থাকা উচিত।

তিনি আরও জানান, সভার উদ্দেশ্য হলো জনগণের সমস্যা শুনে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে সমস্যার বাস্তবসম্মত সমাধানের পথ বের করা। জনগণের অংশগ্রহণ ছাড়া একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সভায় ঢাকা-১৩ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধ, সড়ক ও অবকাঠামো, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

এতে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ব্যাটিং নিয়ে মাইকেল ভনের সমালোচনা

জনগণের সমস্যা শুনতে ববি হাজ্জাজের টাউন হল সভা ২৯ আগস্ট

আপলোড সময় : ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬