০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর যুবদল নেতাকে গুলি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ

  • আপলোড সময় : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • 17

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুবদল নেতা মো. সোহাগ ওরফে সোহেলকে গুলি করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহেলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি চার বছর সৌদি আরবে ছিলেন এবং গত ২০ জুলাই দেশে ফেরেন। গত বুধবার দুপুরে পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের যুবদল কর্মী সুমনকে মারধর করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে যে, ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে কয়েকজন সোহেলের বাড়িতে ঢুকে তাকে গুলি করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করেন, জামায়াতের রাজনীতি না করলে গোপালপুর ইউনিয়নে বসবাস করা কঠিন। তিনি দাবি করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সোহেলকে গুলি করে পালিয়ে গেছে।

এদিকে, গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর আবু তাহের এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নন।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শ (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, এলজির ছররা গুলিতে একজন আহত হয়েছেন, তবে আঘাত গুরুতর নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

নোয়াখালীর যুবদল নেতাকে গুলি, জামায়াতের বিরুদ্ধে অভিযোগ

আপলোড সময় : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬