০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় গাছের চারা উপড়ে ফেলায় ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

  • আপলোড সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 4

কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বাবনি এলাকায় উপড়ে ফেলা গাছগুলো পরিদর্শন শেষে তিনি এই নির্দেশ দেন। একই সঙ্গে ঘটনার দুই দিন পার হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, ‘গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন। যারা এই কাজ করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।’ তিনি আরও বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষকে অক্সিজেন দেয়। রাতের আঁধারে এভাবে গাছ উপড়ে ফেলা দুঃখজনক ও নিন্দনীয়।

প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দুই দিন চলে গেলেও তারা কিছুই করতে পারেনি।’ তিনি প্রশাসনকে নির্দেশ দেন, ৪৮ ঘণ্টার মধ্যে গাছ হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে।

ডেপুটি স্পিকার জানান, দুর্বৃত্তদের কর্মকাণ্ড বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধ করবে না। তিনি একই এলাকায় নতুন করে আরও এক হাজার ২০০ গাছের চারা রোপণ করার ঘোষণা দেন।

শুক্রবার দুপুর ২টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের বাবনি এলাকায় এক হাজার ২০০ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘এই গাছগুলো শুধু সরকারের নয়, এগুলো সবার সম্পদ। সবাইকে গাছ রক্ষায় এগিয়ে আসতে হবে।’

উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাতে বাবনি এলাকায় সড়কের পাশে রোপণ করা ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলা হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি ওঠে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

কলমাকান্দায় গাছের চারা উপড়ে ফেলায় ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

আপলোড সময় : ০৬:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬