১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে আত্মসমালোচনা করতে হবে: সোহেল তাজ

  • আপলোড সময় : ০১:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 4

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে আত্মউপলব্ধি ও আত্মসমালোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি শুক্রবার (২৮ আগস্ট) একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন।

সোহেল তাজ বলেন, "আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে আবার আত্মউপলব্ধি এবং আত্মসমালোচনা করতে হবে।" তিনি উল্লেখ করেন যে, দলের ভেতর থেকে যদি রিয়েলাইজেশন না আসে যে তাদের মধ্যে পচন ঘটেছে, তাহলে পরিবর্তন সম্ভব নয়।

তিনি আরও বলেন, "এটা তো একটা পচন ধরা দল। এখানে থেকে কেউ বেরিয়ে আসতে পারছে না।" সোহেল তাজ অভিযোগ করেন যে, আওয়ামী লীগ একটি পরিবার কেন্দ্রিক দলে পরিণত হয়েছে এবং এটি কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না।

সোহেল তাজ বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে একটি ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ গত ১৫ বছরে মুক্তিযুদ্ধের তাৎপর্য ধ্বংস করেছে।"

Tag :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে আত্মসমালোচনা করতে হবে: সোহেল তাজ

আপলোড সময় : ০১:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬