১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের ব্যর্থতার অভিযোগ তুললেন চরমোনাই পীর

  • আপলোড সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • 0

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, তৈরি পোশাক খাতে প্রায় ২০ হাজার মানুষের বেকারত্ব, প্রতিদিন গড়ে ১০ জনের খুন, লোডশেডিং ও জ্বালানি সংকট সরকারের ব্যর্থতার সাক্ষ্য দিচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রেজাউল করীম বলেন, পুলিশ অনেক সময় খুনিদের গ্রেপ্তার করলেও বিচার কার্যকর হয় না। তার মতে, আদালতের অন্দরে বিচার পথ হারায়।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্ক করেন, দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের ক্ষোভ বেড়ে যেতে পারে।

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে মুফতি রেজাউল করীম বলেন, সরকার সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে হতাশাজনক ভূমিকা পালন করছে। তিনি বলেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কার করে স্বৈরতন্ত্রের বিলোপ নিশ্চিত করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মামুনুল হক: ২০২১ সালে আ. লীগ আমাকে হত্যার পরিকল্পনা করেছিল

সরকারের ব্যর্থতার অভিযোগ তুললেন চরমোনাই পীর

আপলোড সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬