দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে আলী আমজাদ মারুফ এবং সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিঠু নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) কাওরান বাজারে দৈনিক ইত্তেফাক ভবনের কনফারেন্স রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে মো. দুলাল মল্লিক নির্বাচিত হন। এছাড়া মো. মাছুম বিল্লাহ ফুগা-সম্পাদক, আবদুল মালেক মিয়াজী কোষাধ্যক্ষ, মো. মিজানুর রহমান মৃধা প্রচার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদে শেখ জুলফিকার আহমেদ ও মোছাদ্দেক বিল্লাহ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়ন নির্বাচন সাব-কমিটির চেয়ারম্যান ও ইত্তেফাকের ফুগা বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ। নির্বাচন সাব-কমিটির অন্য সদস্যরা হলেন শামছুদ্দীন আহমেদ, শেখ আবু তালেব (তালেব রানা), মো. তাজাম্মেল হক এবং এ. এইচ. এম নাজমুল আহসান ভূঁইয়া।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান শামছুদ্দীন আহমেদ, ডেপুটি ইউনিট চিফ শেখ আবু তালেব, মো. তাজাম্মেল হক এবং এ. এইচ. এম নাজমুল আহসান ভূঁইয়া অভিনন্দন জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ সংবাদপত্র (গণমাধ্যম) কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার ও মহাসচিব মো. খায়রুল ইসলামও অভিনন্দন জানিয়েছেন।

























