১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ পালন করার প্রতিশ্রুতি ধর্ম প্রতিমন্ত্রীর

  • আপলোড সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 1

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, তারা সেটি অক্ষরে অক্ষরে পালন করবেন। তিনি বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাসূল (সা.) এর জীবনে উৎকৃষ্টতা ছিল প্রধান বিষয়। তিনি সকলকে উৎকৃষ্টতার দিকে যেতে উৎসাহিত করেন, যাতে তারা সফলকাম হতে পারেন। আল কুরআন থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাসূল (সা.) এর চরিত্রে রয়েছে উত্তম আদর্শ এবং তিনি বিশ্ব জগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি মহানবী (সা.)-এর জীবনকে মানবতাবাদী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সমগ্র মানবজাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন।

প্রধান আলোচক ড. জিয়াউল হক আদনান মহানবী (সা.)-এর জীবন থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেন, যা ধৈর্য, মানবিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দেয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক এম এম নওয়াজ আমিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

জুলাই সনদ পালন করার প্রতিশ্রুতি ধর্ম প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬