০২:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে: উপদেষ্টা ড. তিতুমীর

  • আপলোড সময় : ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 3

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) আয়োজিত ‘গ্রামীণ বাংলাদেশে ভূমির অধিকার ও নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি হয়েছে।

তিনি বলেন, পতিত সরকারের উন্নয়নের বয়ান বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় না। অধ্যাপক ড. তিতুমীর উল্লেখ করেন, রাষ্ট্র যখন সহিংস হয়ে ওঠে, তখন পরিবারে সহিংসতা বিদ্যমান থাকে, যা সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি করে।

উপদেষ্টা আরও বলেন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সমস্যার কারণে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে এবং বিগত সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি শেষ হওয়ার পর দেশে ১ কোটি দরিদ্র বেড়ে গেছে। তিনি বলেন, সরকার নারীর অধিকার নিশ্চিত করতে চায় এবং তাদের জীবনচক্রের প্রতিটি পর্যায়ে উপকারভোগী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আন্দোলন-সংগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্রকে জবাবদিহির মধ্যে নিতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে তিনি জানান, বর্তমান সরকার উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে চায়, যাতে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছানো যায়।

অধ্যাপক ড. তিতুমীর বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের দিকে যেতে হবে, যা প্রধানমন্ত্রী যে গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্রের কথা বলেছেন, তা প্রতিষ্ঠা করতে সহায়তা করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল

গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে: উপদেষ্টা ড. তিতুমীর

আপলোড সময় : ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬