১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক দফা’ আন্দোলন জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক

  • আপলোড সময় : ০৯:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 16

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘এক দফা’ আন্দোলন কোনো একক ব্যক্তির ঘোষণা নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, এক দফার বিষয়টি কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয়, এটি দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত হয়েছে। এটি জনগণের রাজনৈতিক ও গণতান্ত্রিক চাওয়ার প্রকৃত প্রকাশ।

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ মন্ত্রী বা এমপি হওয়ার জন্য সরকারের সঙ্গে যায়নি। দলটি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের বিকাশ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই রাজনীতি করে আসছে।

অনুষ্ঠানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গণমুখী করার তাগিদ দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

‘এক দফা’ আন্দোলন জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন: নুরুল হক

আপলোড সময় : ০৯:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬