১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার দেশে ফেরার কথা বাদ দেওয়ার দাবি সারজিস আলমের

  • আপলোড সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 3

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম আজ বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা অন্যায় ও গণহত্যা করেছে, এসবের পরিণতি তাকে ভোগ করতে হবে। ডিসেম্বরে দেশে ফেরার কথা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না।"

সারজিস আলম আরও বলেন, "বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় করেছে, গণহত্যা করেছে, সে এতই পাপ করেছে যে বাংলাদেশে তার বাবার কবর হয়েছে, কিন্তু শেখ হাসিনার কবর হবে না।"

সভায় তিনি তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, "তিন পার্বত্য জেলায় সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।"

পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সারজিস আলম বলেন, "পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।"

তিনি জেলা পরিষদগুলোর বর্তমান গঠন নিয়ে সমালোচনা করেন এবং অভিযোগ করেন যে, জেলা পরিষদগুলো দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে। সারজিস আলম বলেন, "এসব পরিষদ দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করতে হবে।"

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

শেখ হাসিনার দেশে ফেরার কথা বাদ দেওয়ার দাবি সারজিস আলমের

আপলোড সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬