১০:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী নগরীতে কথিত সাংবাদিক ইয়াবাসহ গ্রেফতার

  • আপলোড সময় : ০১:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • 4

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে কথিত সাংবাদিক মিশাল মন্ডলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে বোয়ালিয়া থানার শিরোইল মটপুকুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত মিশাল মন্ডল (৪২) বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার করিমের ছেলে। তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তিনি সাবেক মোটরসাইকেল মেকার এবং বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মিশাল মন্ডল স্কুলে না পড়লেও সাংবাদিক পরিচয় ধারণ করে আসছিলেন। তিনি স্থানীয় একটি পত্রিকার কার্ড গলায় ঝুলিয়ে মোটরসাইকেল চালিয়ে চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত ছিলেন।

এছাড়া, মিশাল নিজেকে ২৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করতেন। তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মহানগর যুবদল তাকে বহিষ্কার করেছে বলে জানিয়েছেন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী জানান, মিশাল মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরের আগে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানমন্ত্রী: ৯ বিমান কেনায় অনিয়মের তদন্ত হবে

রাজশাহী নগরীতে কথিত সাংবাদিক ইয়াবাসহ গ্রেফতার

আপলোড সময় : ০১:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬