০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

  • আপলোড সময় : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 0

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বগুড়া সদর উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার এরুলিয়া বাজারে এক কর্মিসভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- এরুলিয়া ইউনিয়নে আলাউদ্দিন সোহেল এবং রাজাপুর ইউনিয়নে সারদুল হাসান দিপু। আলাউদ্দিন সোহেল বগুড়া শহর শাখার ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক। অপরদিকে, সারদুল হাসান দিপু মালয়েশিয়া থেকে বিএসসি সাইবার সিকিউরিটিতে লেখাপড়া করেছেন।

জামায়াতে ইসলামীর বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানায়, আলাউদ্দিন সোহেল আওয়ামী সরকারের ৬৪ মামলার আসামি। তিনি ২০১৪ সালে বগুড়া শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা সুলতান আলী। বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারি রফিকুল আলম, শ্রমিক নেতা ইদ্রিস আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি ফেরানোর সম্ভাবনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

বগুড়ার ২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আপলোড সময় : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬