ইরান নতুন অস্ত্র ও ‘আশ্চর্যজনক চমক’ প্রস্তুত করে রেখেছে, যা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালেই-নিক।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তালেই-নিক জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধগুলো ইরানের সামরিক ও প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির সুযোগ তৈরি করেছে, যদিও যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে ইসরাইলের ইরানে বিমান হামলার পর শুরু হওয়া ‘১২ দিনের যুদ্ধের’ পর ইরানের অস্ত্র উৎপাদন দ্বিগুণ হয়েছে।
তালেই-নিক আরও জানান, ভবিষ্যৎ সংঘাতের জন্য নতুন অস্ত্র, সরঞ্জাম, প্রযুক্তি ও কৌশল প্রস্তুত করা হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে ‘চমক’ হিসেবে দেখা যাবে।
























