০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

  • আপলোড সময় : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • 0

সৌদি আরবে তায়েফ শহরে কামরুল জামান নামে এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর ওই সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।

সৌদি সময় রোববার ভোর (৩০ আগস্ট) আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। কামরুলের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে।

জানা যায়, কামরুল জামান তার কর্মস্থল একটি সুপার মার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। হামলাকারীদের দেখে প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত অন্য দুই কর্মী আতঙ্কে পালিয়ে যান।

পরে হামলাকারী সুপার মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর আত্মহত্যা সৌদি নাগরিকের

আপলোড সময় : ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬