১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরলে নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

  • আপলোড সময় : ০১:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ০ নিউজটি পড়া হয়েছে

বিরলে নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন — দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’। এই পাঠশালার উদ্যোগ নিয়েছেন আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার, যিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়ির উঠানে সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের ৩৫ থেকে ৪০ জন শিশুকে বিনা মূল্যে পাঠদান করে আসছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে পাঠশালাটির অবকাঠামো নির্মাণের কাজ শুরু হচ্ছে। দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান সম্প্রতি পাঠশালাটি পরিদর্শন করেন এবং কমলচন্দ্র সরকারকে মহাপরিচালকের উদ্যোগের বিষয়ে অবহিত করেন।

কমলচন্দ্র সরকার এই খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, পাঠশালার জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণের বিষয়টি তার দীর্ঘদিনের পরিশ্রমের ফল। উপস্থিত শিশুরাও নতুন পাঠশালার খবর শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে।

পাঠশালার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কমলচন্দ্র সরকারের বাড়িতে একটি গৃহস্থালি সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সঞ্জীবন পাঠশালা’তেও একটি সোলার প্যানেল স্থাপন করা হবে, যা শিক্ষার পরিবেশ উন্নত করবে।

হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে ‘সঞ্জীবন পাঠশালা’র জন্য আনসার বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

কমলচন্দ্র সরকারের মানবিক উদ্যোগের ফলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তার পাঠদান কার্যক্রমে সহযোগিতার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৫ সালে বাহিনীর পক্ষ থেকে শিশুদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কমলচন্দ্র সরকার তার মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ লাভ করেন। এছাড়া, তার আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

একজন আনসার কমান্ডারের উদ্যোগে শুরু হওয়া এই পাঠশালা এখন বাহিনীর সহযোগিতায় নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার এই উদ্যোগ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

বিরলে নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

আপলোড সময় : ০১:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬