কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) মহানবীর আগমন দিবস উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন দরবার, খানকাহ, মসজিদ, মাদ্রাসা এবং সামাজিক সংগঠনের অংশগ্রহণে খণ্ড খণ্ড জুলুস বের করা হয়। জুলুসটি বখশীয়া দরবার শরীফের সম্মুখ থেকে শুরু হয়ে কুমিল্লা মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল ময়দানে সমাবেশে পৌঁছায়।
সমাবেশ শেষে দারোগা বাড়ীস্থ শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ.)-এর মাজার শরিফে মিলাদ, কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে জুলুস সমাপ্ত হয়। এই জশনে জুলুসে অর্ধ লক্ষাধিক মানুষের অংশগ্রহণ ছিল।
ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখ্শীসহ বিভিন্ন পীর সাহেবরা এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন।

























