০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ জন

  • আপলোড সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 5

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলা থেকে মাদকবিরোধী অভিযানে ২৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ইয়াবা, গাঁজা ও মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এ তথ্য জানান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৬ হাজার ২৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ কেজি ৪১৭ গ্রাম গাঁজা এবং ৩৭৫ লিটার ২৫০ মিলিলিটার মদ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৫২টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ২৩০ জনের মধ্যে ৭৪ জনকে মাদক ব্যবসায়ী, ৬ জনকে মাদক বহনকারী এবং ১৫০ জনকে মাদকসেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অভিযানের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই কার্যক্রমে মোট ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় এক দিনের ছুটিতে ঘুরে দেখার জন্য ২০ ঐতিহাসিক স্থান

চট্টগ্রামে ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ জন

আপলোড সময় : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬