০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোমে যান্ত্রিক ত্রুটিতে আটকে থাকা ফ্লাইটের ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তর

  • আপলোড সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের অন্তত ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী জানান, টরেন্টো থেকে ঢাকাগামী ওই ফ্লাইটের বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। অসুস্থ, বয়স্ক, নারী ও শিশুদের জন্য বিশেষ যত্ন নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় খাবার ও ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হোটেলে ‘এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট’ এওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, উড়োজাহাজ মেরামতের কাজ চলছে এবং দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক বিমানবন্দরে খোঁজখবর রাখছেন। ঢাকা থেকেও যোগাযোগ রাখা হচ্ছে।

গলফ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গলফের মাধ্যমে দেশে পর্যটন ও আন্তর্জাতিক বন্ধুত্ব বাড়ানোর বড় সুযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

রোমে যান্ত্রিক ত্রুটিতে আটকে থাকা ফ্লাইটের ১০০ যাত্রীকে হোটেলে স্থানান্তর

আপলোড সময় : ০৭:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬