০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • আপলোড সময় : ০৩:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৫ নিউজটি পড়া হয়েছে

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

ডনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আরিফুর রহমান আদালতে ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার দাবি, ডনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ডন এ মামলার চার নম্বর আসামি এবং তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। আদালতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় ১৯৯৬ সালে মামলা করা হয় এবং গত বছর আদালতের নির্দেশে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপলোড সময় : ০৩:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬