০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু

  • আপলোড সময় : ০৮:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৬ নিউজটি পড়া হয়েছে

সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডের কারণে মৃতদেহগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

এ ঘটনার পর বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে মৃত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তকরণে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, "জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত আমাদের প্রবাসী ভাইদের অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।"

মন্ত্রী জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু

আপলোড সময় : ০৮:৫৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬