০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মা ও ছেলের একই পরীক্ষায় জিপিএ-৫ অর্জন

  • আপলোড সময় : ০২:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১২ নিউজটি পড়া হয়েছে

রাজশাহী নগরের রাজপাড়া থানার বসিলা এলাকায় এক মা ও তার ছেলে একই সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। সাদিয়া বেগম এবং তার ছেলে তানভীর আহমেদ দুজনেই পরীক্ষায় সফল হয়েছেন। সাদিয়া বেগম পেয়েছেন জিপিএ-৫, আর তানভীর পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।

সাদিয়া বেগমের স্বামী তোফাজ্জল হোসেন একজন সরকারি কর্মকর্তা। সংসারের নানা দায়িত্বের মধ্যেও তিনি পড়াশোনার স্বপ্নকে হারিয়ে যেতে দেননি। ১৯ বছর আগে বিয়ের পর তার পড়াশোনা থেমে গিয়েছিল, কিন্তু দীর্ঘ বিরতির পর আবার বই হাতে নেন তিনি।

সাদিয়া জানান, দুই বছর আগে তিনি সিদ্ধান্ত নেন যে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দেবেন। পরিবারের সম্মতিতে শুরু হয় প্রস্তুতি। সংসারের কাজের ফাঁকে তিনি নিজের পড়াশোনা চালিয়ে যান।

চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে সাদিয়া বেগম রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেন। একই সময়ে তার ছেলে তানভীর আহমেদও রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পায়।

সাদিয়া বেগম বলেন, “পড়াশোনার প্রতি ঝোঁক ছিল। কিন্তু বিয়ের পর নানা কারণে পড়ালেখা করতে পারিনি। তবে হাল ছাড়িনি।” তানভীর তার মায়ের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “মায়ের সঙ্গে পরীক্ষা দেওয়ার সৌভাগ্য কজনের হয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, স্থানীয়দের প্রতিবাদে বাসে আগুন

মা ও ছেলের একই পরীক্ষায় জিপিএ-৫ অর্জন

আপলোড সময় : ০২:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬